উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএড প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে

জানা গেছে, বিএড কোর্স নির্ধারিত ফির ৬০ শতাংশ ছাড় পাবেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা। আগ্রহী প্রার্থীর অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আবেদন ফি ৬০০ টাকা।

আবেদন করা যাবে osapsnew.bou.ac.bd-এ ওয়েবসাইটে।

নির্বাচিত প্রার্থীদের তালিকা বাউবির ওয়েবসাইটে আগামী ২ অক্টোবর প্রকাশ করা হবে। এ ছাড়া তাঁদের মোবাইলে খুদে বার্তার মাধ্যমে নিশ্চিত করা হবে। অনলাইনে ৫ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার আগপর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ভর্তি পরীক্ষার তারিখ আগামী ২০ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত হবে ভর্তি পরীক্ষা। এ ভর্তি পরীক্ষা হবে বাউবির বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারগুলোয়।

মোট ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা হবে। এর মধ্যে বাংলা ২৫, ইংরেজি ২৫, গণিত ২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ২৫ নম্বর থাকবে। বাউবির ওয়েবসাইট: osapsnew.bou.ac.bd–এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.