বগুড়াঃ জেলার শিবগঞ্জে মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) গ্রেফতার সাইফুল ইসলামকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান। এর আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া আকইলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া যুবকের নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি নান্দুড়া আকইলপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
ভুক্তভোগীর পরিবার বলছে, শুক্রবার তরুণীর বাবা-মা তার নানাবাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন তিনি। দুপুরে জুমার নামাজের সময় বৃষ্টি শুরু হওয়ায় অভিযুক্ত যুবক ওই বাড়িতে ঢুকে তরুণীকে একা পেয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই তরুণী অচেতন হয়ে পড়লে তাকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে বাড়ির বারান্দায় থাকা বেশ কিছু কাপড় ওই তরুণীর শরীরে পেঁচিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান সাইফুল। এ সময় ভুক্তভোগীর জ্ঞান ফিরলে তিনি দৌড়ে পাশের বাড়িতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর পরিবার আরো জানায়, আগুনে ওই তরুণীর হাত-পাসহ শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন সেখানকার চিকিৎসকেরা।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, এ ঘটনায় রাতেই থানায় মামলা নেয়া হয়েছে। মামলার এজাহার ভুক্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তবে অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
