নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র্যাগিংয়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ প্রমাণ হলেই অভিযুক্তকে বহিষ্কার করা হবে।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) মশিরুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট বা বিভাগ এবং ক্যাম্পাসে কিছু শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে ছাত্রছাত্রীরা অপদস্থ হওয়া ও অত্যাচারের ভয়ে থাকে। র্যাগিং শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ র্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার করা কিংবা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ৩ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
