নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ খাস জমি দখলের চেষ্টার অভিযোগে গাজীপুরে স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
গতকাল জেলার শ্রীপুর উপজেলা রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন মোল্লাহ ও সভাপতি ইফতেখারুল ইসলাম রাজীব সিরাজের নানা অনিয়ম তুলে ধরে বিচার দাবি করেন মানববন্ধনে অংশকারীরা।
শ্রীপুর-রাজাবাড়ী আঞ্চলিক সড়কে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষুব্ধ এলাকাবাসী অবস্থান করে। এ সময় বিদ্যালয়ের সাবেক সভাপতি আকবর আলী চৌধুরী অভিযোগ করে বলেন, খাস জমি দখলে সভাপতি ও প্রধান শিক্ষক ব্যর্থ হয়ে জমিতে আকবর আলী চৌধুরী গণপাঠাগার নামে ভুয়া সাইনবোর্ড স্থাপন করে তাকে সমাজের কাছে হেয়প্রতিপন্ন ও আইনি ঝামেলায় ফেলতে চান। তবে গণপাঠাগার স্থাপনের কোনো অনুমোদন রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে দেয়া হয়নি বলে জানান, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ।
তিনি আরও বলেন, অনুমতি ছাড়াই খাস জমি দখল করে দোকান নির্মাণ করতে চেয়েছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক ও বর্তমান সভাপতি। পরে ওই সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
