নিজসবব প্রতিবেদক।।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর সুবর্ণচর উপজেলায় বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব মনোনয়ন দেয়া হয়েছে। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন চরবৈশাখী থানার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: এমদাদ উল্যাহ।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হলেন পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছরিন আকতার।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হলেন চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা খাতুন।
শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হলেন মুহাম্মদ মুহীউদ্দীন, শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউনিট লিডার মো: বোরহান উদ্দিন।
শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি হিসেবে নির্বাচিত হলেন চরবাটা হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো শহীদ উদ্দিন রুবেল ও শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত করা হয়। বাছাই কমিটির প্রত্যাশা বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিতগণ জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সমর্থ হবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
