হোমওয়ার্ক না করায় শিশুকে মারধর, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চুয়াডাঙ্গাঃ জেলার আলমডাঙ্গায় হোমওয়ার্ক না করায় শিশুকে (৭) পেটানোর ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে শিশুটির বড় ভাই হাফিজ বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘বুধবার রাতে শিশুর বড় ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর হোমওয়ার্ক না করায় আলমডাঙ্গা উপজেলার চরযাদবপুর গ্রামের দারুল আকরাম নূরানি মাদ্রসার শিক্ষক সজিবের বিরুদ্ধে আফান রহমান ফারহান নামের এক শিশুকে পিটিয়ে জখমের অভিযোগ উঠে। পরে আহত শিশুকে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে চিকিৎসা শেষে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.