মেহেরপুর প্রতিনিধি ।।
” রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার
বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা বুধবার সকালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসাব আল নুরানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) নাদির হোসেন শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামান।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক আব্দুল ওয়াদুদ, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা ও প্রভাষক রফিকুল আলম বকুল। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন হিসেবে অত্র স্কুলের সিনিয়র শিক্ষক নুসরাত সুলতানা সিমি। অনুষ্ঠানে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, ইবাদতখানা মাধ্যমিক বিদ্যালয় ও বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক দল অংশগ্রহণ করেন। বিতর্কের বিষয় ছিল দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভুমিকাই মুখ্য। চমৎকার উপস্থাপনা ও তথ্য উপাত্ত দিয়ে প্রত্যেক দল বিতর্ক উপস্থাপনা করেন।
চারটি দলের মধ্যে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ ফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেন। লাঞ্চ বিরতির পর বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে বিপক্ষ দল জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পক্ষ দল সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ বিতর্ক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সহকারী কমিশনার ( ভুমি) নাদির হোসেন শামীম বিজিত এবং বিজয়ী এবং অংশগ্রহণকারূ উভয় দলকে অভিনন্দন জানান। তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিতর্কসহ বিভিন্ন সহপাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ করার আহবান জানান।তিনি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে এই ধারণের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
