এইমাত্র পাওয়া

৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের সভাপতি হাদী, সম্পাদক আকতারুন্নেসা

নিউজ ডেস্ক।।

ফ্যামিলি প্লানিং ক্যাডারের আব্দুল্লাহ আলহাদীকে সভাপতি, প্রশাসন ক্যাডারের আকতারুন্নেসাকে সাধারণ সম্পাদক করে ৩১তম বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের ২০১ সদস্যের নতুন কমিটি হয়েছে। কমিটতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মাদরাসা অধিদপ্তরের উপ পরিচালক (অর্থ) মো. আবুল বাসার (শিক্ষা ক্যাডার) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে পূর্ব নির্ধারিত বৈঠক থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

ত্রিবার্ষিক কাউন্সিলে নির্বাচিত নেতৃবৃন্দ আগামী ৮ সেপ্টেম্বর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করবেন।আল হাদী চতুর্থবারের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, আর প্রথম নারী সম্পাদক নির্বাাচিত হয়েছেন আকরারুন্নেসা।

২০১ সদস্যের কমিটিতে পূর্ববর্তী পদে বহাল আছেন কোষাধক্ষ এ কে হিরো, দপ্তর সম্পাদক আহসান হাবীব জিতু। এছাড়াও উপদেষ্টা পরিষদেরও কোনও পরিবর্তন হয়নি।

কমিটিতে উপদেষ্টা পরিষদে রয়েছেন- কাজী সাইফুদ্দিন অভি– খাদ্য, এফ এম ফয়সাল সুমন– পুলিশ, আনিস উদ্দিন বাহাদুর মিঠু– পুলিশ, সাইফুল ইসলাম মিলন–পুলিশ, আহসান খান রবিন–পুলিশ, সামসুজ্জামান বাবু–পুলিশ, ইফতেখার আলম ভুঁইয়া–কাস্টমস।

সহ-সভাপতি পদ নির্বাচিত হয়েছেন, মাহমুদা আক্তার– প্রশাসন, মুশফিকুর রহমান– শিক্ষা, সৈয়দ ফয়েজুল ইসলাম উজ্জ্বল– প্রশাসন, মো. মহিউদ্দিন– কাস্টমস, সাইফুল ইসলাম– স্বাস্থ্য, মিজানুর রহমান– ট্যাক্স, কাজী শাহ্ নেওয়াজ– পুলিশ, মুহিত চৌধুরী– পুলিশ, হাবীব শাহীন– কাস্টমস, মো মহিউদ্দীন– স্বাস্থ্য, মাহমুদা খানম– পররাষ্ট্র, ড. শায়লা আক্তার– তথ্য।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুনুর রশিদ–পুলিশ, মো. সাইফুজ্জামান (চুন্নু ) গণপূর্ত, আমিনুল ইসলাম ইমন–কাস্টমস, রহমান শুভ্র – স্বাস্থ্য, রাকিবুল হাফিজ – ট্যাক্স, মাহফুজুল ইসলাম – তথ্য, মোবারক হোসেন – পরিসংখ্যন, শাহ্‌ আলম কিরণ শিশির – রেলওয়ে, কবির হোসেন – প্রশাসন, সুব্রত কুমার দাস শুভ – কৃষি,অনিন্দ্য মাহাবুব – রোডস এন্ড হাইওয়ে,, আরিফুল ইসলাম – পররাষ্ট্র, মারিয়ম মাকসুরাত – কাস্টমস , শাকিল আহমেদ চৌধুরী – পোস্টাল, আব্দুল্লাহ আল মামুন রনি – গণপূর্ত, এম জে কবির জুয়েল – কৃষি, আরিফুল ইসলাম রাসেল – প্রশাসন

সাংগাঠনিক সম্পাদক পদে ইফতেখায়রুল ইসলাম – পুলিশ, কাউসাইন মোসাব্বের – লাইভ স্টোক, নাজমুল ইসলাম রাজু – প্রশাসন, হারুন অর রশীদ – গণপূর্ত, মুহিত কবির সেরেনিয়াবাত-পুলিশ, মোঃ তরিকুল ইসলাম – পোস্টাল, জাহাঙ্গীর আলম – প্রশাসন, মোশারেফ হোসেন মিলু – প্রশাসন, মাসুমা জান্নাত সুমী – কৃষি, সবুজ হাওলাদার – ফ্যামিলি প্ল্যানিং, শাহাবুদ্দিন কবির জুয়েল – পুলিশ, মোঃ নুরুন্নবি সোহাগ – প্রশাসন, জাকারিয়া হিমেল রুপম – স্বাস্থ্য, নাসির উদ্দিন – পররাষ্ট্র, মোঃ আবুল বাসার – শিক্ষা, মোস্তফা কামাল-পুলিশ, হোসেন আহম্মেদ শুভ – অডিট প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.