নিউজ ডেস্ক।।
হ্যাটট্রিক করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে চলতি মৌসুমে দলে ভেড়ানো সাদিও মানের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল লুইস ক্রাস্তোর শিষ্যরা।
সৌদি প্রো লিগে গতকাল করাতে আল ফাতেহকে ৫-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। দলকে শুরুতেই সাদিও মানে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রোনালদো। দ্বিতীয়ার্ধে তিন আরও দুই গোল দিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। শেষদিকে আরও একটি গোল পান মানে।
জয়ের জন্য মরিয়া আল নাসর প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই খেলতে থাকে আক্রমণাত্মক ফুটবল। ২৭তম মিনিটে গিয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। রোনালদোর দারুণ এক ব্যাক হিল থেকে বল নিয়ে বক্স থেকে জাল খুঁজে নেন মানে। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। হেড থেকে বল জালে পাঠান পর্তুগিজ এই তারকা।
বিরতির পর ৫৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন রোনালদো। আব্দুলরাহমান ঘারিবের পাস বক্স থেকে পায়ের আলতো স্পর্শে জালে পাঠান সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। ৮১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল পান সাদিও মানেও। হেড থেকে গোলটি করেন তিনি। যোগ করা সময়ে গিয়ে হ্যাটট্রিক পূর্ণ করে রোনালদো। নাওয়াফ বুশালের দারুণ এক পাস থেকে পায়ের টোকায় বল জালে পাঠান তিনি।
৬৩তম বারের মতো হ্যাটট্রিক পূর্ণ করলেন পর্তুগিজ এই তারকা। ৩০ বছর পর যার সংখ্যা ৩৩টি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
