ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের নেত্রী তানিয়া আক্তার তাপসীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগামী ৩ দিনের মধ্যে লিখিত জবাব জমা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তানিয়া আক্তার তাপসীর (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ) বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব উল্লেখিত ব্যক্তিকে আগামী তিন দিনের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আমাদের সময়কে বলেন, ‘টিএসসিতে গত মঙ্গলবার প্রোগ্রাম শেষে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, সেগুলো সত্য কি না তা জানার জন্য এই প্রেস বিজ্ঞপ্তি।’
প্রসঙ্গত, অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত সভায় বসাকে কেন্দ্র করে ঢাবির বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের নেত্রীরা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ঘিরে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
