ঢাকাঃ সবচেয়ে কম সময়ে পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির ওপরে আরেকটি ফেলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম লিখিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম অংকন।
বুধবার (২৩ আগস্ট) এ রেকর্ডের বিষয়টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট সূত্রে জানা যায়।
জানা যায়, ২.৪৭ সেকেন্ডে পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির ওপরে আরেকটি ফেলে অঙ্কন নতুন রেকর্ড গড়েন। এর আগে একই বিষয়ে মালয়েশিয়ান এক নাগরিকের ৩.৬৪ সেকেন্ডের রেকর্ড ছিল। গত ১৭ মে তিনি রেকর্ডের বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষকে ই-মেইল করলে ২৩ আগস্ট ফিরতি ই-মেইলে তাকে নতুন রেকর্ডটি তালিকাভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
রেকর্ডের বিষয়ে অংকন বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মত সম্মানীয় একটি জায়গায় নিজের নাম লেখাতে পেরে আমি খুবই আনন্দিত। এই রেকর্ডটি মালয়েশিয়ান এক নাগরিকের ছিল, যেটা বাংলাদেশে ছিনিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, অলস সময়ে চিন্তা করেছিলাম নতুন কিছু করার। তখন থেকেই বারবার চেষ্টা করি রেকর্ড করার জন্য। অনেকবার চেষ্টার পরে আমি সফল হয়েছি। এই গৌরবময় অর্জন আমার বাবা-মাকে উৎসর্গ করতে চাই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
