থাইল্যান্ডের সেমিনারে যাচ্ছেন দুই প্রাথমিক শিক্ষক

গাইবান্ধাঃ থাইল্যান্ডের শিশু ও যুব উন্নয়নের এক সেমিনারে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন গাইবান্ধার প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক।

তাঁরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন ও সহকারী শিক্ষক মোছা. মাহফুজা বেগম। ২০০২ সালে এই সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছিল।

গতকাল রোববার দুপুর ২টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, থাইল্যান্ডের রাজকুমারী মাহা চাকরি সিরিনধরনের সহযোগিতায় শিশু ও যুব উন্নয়ন প্রকল্পের আয়োজনে ২২ আগষ্ট থেকে ৩০ আগষ্ট পর্যন্ত সেমিনার চলবে। এতে অংশগ্রহণকারীদের বাছাই করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সারাদেশ থেকে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষক এতে অংশ নেওয়ার কথা আছে বলেও জানান এ কর্মকর্তা।

সেমিনারে আমন্ত্রিত মো. রুহুল আমিন বলেন, ‘যে কোনো কর্মের স্বীকৃতি দায়িত্ব পালনে আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দেয়। আশা করছি, এ সফর শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.