নিউজ ডেস্ক।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিজ দলের কর্মীকে মারধর করায় ছাত্রলীগ নেতা রিশাদ ঠাকুরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার ধারাবাহিক প্রচেষ্টা চালাচ্ছে ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র রিশাদ ঠাকুর। একইসঙ্গে তিনি সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার নির্যাতনের শিকারে পরিণত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে রিশাদ ঠাকুরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সে কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
এরআগে গত ১৯ আগস্ট নিজ গ্রুপের কর্মীকে রুমে ডেকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এ ছাত্রলীগ নেতা রিশাদ ঠাকুরের বিরুদ্ধে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
