এইমাত্র পাওয়া

ধুনটে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বগুড়াঃ জেলার ধুনট উপজেলায় এক স্কুল শিক্ষিকাকে (৩০) বিয়ে ও চাকরির কথা বলে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পরে থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে আসামি সুমন হাসানকে (২৫) ঢাকার বাইপাইল এলাকা থেকে গ্রেপ্তার করে। সুমন হাসানের বাড়ি পশ্চিম ভরনশাহী গ্রামে।

আজ রবিবার দুপুরের দিকে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ওই স্কুল শিক্ষিকার ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দি রেকর্ডের জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

মামলা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুল শিক্ষিকা ধুনট শহরের একটি বেসরকারি কিন্ডার গার্টেন স্কুলে চাকরি করতেন। বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যাওয়ার পথে সুমন হাসানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ের গত ৪ মে সুমন হাসান ওই স্কুল শিক্ষিকাকে চাকরি দেওয়ার কথা বলে ঢাকা বাইপাইল এলাকায় নিয়ে যায়।

এ সময় সুমন হাসান বিয়ের কথা বলে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ করে। প্রায় একমাস অতিবাহিত হলেও চাকরি হয় না স্কুল শিক্ষিকার। সুমন হাসান বিয়ে করতেও অস্বীকৃতি জানায়। একপর্যায়ে ১১ জুন বাড়ি ফিরে আসে ওই স্কুল শিক্ষিকা।

পরবর্তীতে ১৪ জুলাই আবারও একই কথা বলে তাকে ঢাকায় নিয়ে আবারও ধর্ষণ করে সুমন হাসান। কিন্তু চাকরি ও বিয়ে কোনটাই না হওয়ায় স্কুল শিক্ষিকা বাড়ি ফিরে গতকাল শনিবার রাতে ধুনট থানায় সুমন হাসানের বিরুদ্ধে অভিযোগ দেন।

থানা-পুলিশ রাতে অভিযান চালিয়ে ঢাকা বাইপাইল এলাকা থেকে সুমন হাসানকে গ্রেপ্তার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘স্কুল শিক্ষিকার অভিযোগটি আজ রোববার সকালে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.