শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ কিছু জটিলতার কারণে গত সপ্তাহে ৪৩তম বিসিএসের ফলাফল প্রকাশ করেনি পিএসসি। আজ রোববার এই বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরই দ্রুততম সময়ে ভাইভার তারিখ প্রকাশ করা হবে।
বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
পিএসসি সূত্রে জানা গেছে, তৃতীয় পরীক্ষকের দেখা কিছু খাতায় সামান্য জটিলতার কারণে ফলপ্রকাশ করা হয়নি। সব সমাধান করা হয়েছে গত সপ্তাহে। এখন সব ঠিক আছে। আজ যেকোনো সময় ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে।
গত বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।
৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
