নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৯৩ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে উপস্থিত না হওয়ায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩০ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রবিবার মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক মোঃ আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই শোকজ নোটিশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর ১৯৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের মনোনয়ন প্রদান করা হলেও উক্ত কোর্সে অংশগ্রহণ করেননি। অংশগ্রহণ না করাদের মধ্যে পুরুষ কর্মকর্তা ১৯ জন এবং নারী কর্মকর্তা ১১ জন।
এতে আরও বলা হয়, যেহেতু বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ আদেশ জারি করা হয়, কিন্তু বর্ণিত কর্মকর্তাগণ এই আদেশ প্রতিপালন করেন নাই। সেহেতু বর্ণিত প্রশিক্ষণে উপস্থিত না হওয়ার বিষয়ে ব্যাখ্যা (উপযুক্ত প্রমাণক সহ) পত্র প্রকাশের তারিখ হতে ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক মোঃ আনোয়ারুল আউয়াল খান এর নিকট প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।



শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
