এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।
সেইভ ইয়্যূথ বাংলাদেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নজরুল বিশ্ববিদ্যালয়ে ২দিনব্যাপী সেইভ ইয়্যূথ কোর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
১৮ আগস্ট সকাল ৯টায় কর্মশালার উদ্ভোধন করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেইভ ইয়্যূথ বাংলাদেশ নজরুল বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান, সেইভ ইয়্যূথ বাংলাদেশ নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজীব আহমেদ ও সাধারণ সম্পাদক শাহরিয়ার শিশির। ওয়ার্কশপে মাস্টার ট্রেইনার হিসেবে ছিলেন আবদুল্লাহ আবু সাইদ, মো মাজহার উদ্দীন ভূঁইয়া, গাজি রওশন হাবিব আনিকা, তাহমিনা নূপুর। এছাড়া এম.জি.আর থেকে প্রোগ্রাম পরিদর্শক হিসেবে ছিলেন জুলি আক্তার।
২দিনব্যাপী এই ওয়ার্কশপে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮০জন শিক্ষার্থীকে শান্তি, সহিষ্ণুতা, গণতন্ত্র, বৈচিত্র্যতা, সংঘর্ষ, নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণমূলক কাজের মাধ্যমে সম্যক ধারণা প্রদান করা হয়। এছাড়া ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সকালের নাস্তা, দুপুরের খাবার, টি-শার্ট, কলম, নোট খাতা, আইডি কার্ড ও ওয়ার্কশপে শেষে সেইভ ইয়্যূথ বাংলাদেশের ন্যাশনাল মডারেটর আইনুল ইসলাম স্বাক্ষরিত সনদ প্রদান করা হয়।
ওয়ার্কশপ সম্পর্কে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলমগীর হোসেন শিক্ষা বার্তাকে বলেন, “ওয়ার্কশপটি অনেক উপভোগ্য ও শিক্ষণীয় ছিল। ওয়ার্কশপের প্রতিটি পার্টে প্রশ্ন-উত্তর পর্ব থাকায় দিনব্যাপী প্রোগ্রামে একটুও বিরক্তবোধ হয় নি। সবাই অনেক উৎসুক ও সক্রিয় ছিলাম। আমরা দিনব্যাপী ওয়ার্কশপে শান্তি, সহিষ্ণুতা, গণতন্ত্র, বৈচিত্র্যতা, সংঘর্ষ, নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জেনেছি। দ্বন্ধ থেকে নৈরাজ্য তৈরি না করে ইতিবাচক পদ্ধতিতে যেকোনো সমস্যা সমাধানের কৌশল জেনেছি। অন্যের মতামতকে মূল্যায়ন করার গুরুত্ব শিখেছি। গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে বিস্তারিত জেনেছি। আশা করে এই জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতিকে কাজে লাগাতে পারবো। সুন্দর ও শিক্ষণীয় একটি ওয়ার্কশপ উপহার দেওয়ার জন্য সেইভ ইয়্যূথ বাংলাদেশ নজরুল বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানাচ্ছি।”
সেইভ ইয়্যূথ বাংলাদেশ নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির শিশির বলেন, “দুইদিনে প্রায় ৮০ জন শিক্ষার্থীদের সু্যোগ দেওয়া হয়েছিল। ভবিষ্যতে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদেরকে ইন্টার্নশিপ, ডেটা অ্যানালাইসিস, রিসার্চ অ্যানালিস্ট, ব্যক্তিগত প্রজেক্ট ও বিভিন্ন বিষয়ে ট্রেইনিংসহ সামিটে বাকি ১৫টি বিশ্ববিদ্যালয়ের মাঝে নিজের কর্মকাণ্ড তুলে ধরার সু্যোগ প্রদান করা হবে।”
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
