এইমাত্র পাওয়া

মোরেলগঞ্জে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক জাকির হোসেন

 নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ মো. জাকির হোসেন বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। এ ছাড়াও এবারের শিক্ষা সপ্তাহে শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াদ হাসান-এর নিকট থেকে গত বৃহস্পতিবার মো. জাকির হোসেন সম্মাননা ক্রেষ্ট ও সনদ গ্রহন করেছেন। এর আগেও তিনি ২০১৬ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক এবং ২০১৭ ও ২০২২ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

অপরদিকে, মোরেলগঞ্জের বলইবুনিয়া ইউনিয়নের শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। এ সাফরে‌্যর জন্য বিদ্যালয়ের সভাপতি খ.ম লুৎফর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম-এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিহাদ হাসান ও একাডেমিক সুপারভাইজার মো. বাকি বিল্লাহ। #


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.