নিউজ ডেস্ক।।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখা,নোয়াখালীর আয়োজনে অদ্য ১৯ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ রোজ শনিবার বেলা ১১.০০ ঘটিকায় দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সমিতির সুবর্ণচর শাখার সভাপতি মোহাম্মদ শাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাসেদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলার উত্তর চর জব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিন উল্যাহ, উত্তর চর জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আকতার, চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাধুরী রানী দাস এর বিদায় ও সাতাইশদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ খ্রি: যোগদানকৃত সহকারী শিক্ষক প্রিয়জিত চন্দ্র দাস ৪১ তম বিসিএস ( শিক্ষা ক্যাডার) এ সুপারিশপ্রাপ্ত হওয়ায় সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোনায়েম খাঁন, অধ্যক্ষ, সৈকত সরকারি কলেজ, সুবর্ণচর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরহাদ হোসেন চৌধুরী বাহার, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সুবর্ণচর, মোঃ আবু জাহের, উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) সুবর্ণচর, মো: আবদুল মতিন, ইন্সট্রাক্টর, ইউআরসি, সুবর্ণচর, মোঃ আমিনুল ইসলাম রাজিব, চেয়ারম্যান, চেয়ারম্যান, ২নং চরবাটা ইউনিয়ন পরিষদ, সুবর্ণচর, অসীম কুমার দাস, প্রধান শিক্ষক, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, মোঃ আবুল বাশার সুমন, অতিরিক্ত পরিচালক, হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটি, বেগমগঞ্জ মোঃ লোকমান হোসেন, সিনিয়র সহসভাপতি, প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, মোহাম্মদ আবদুল আজিজ, , সহসভাপতি, প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রধান শিক্ষক, ৩ নং চরক্লার্ক গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ ছানা উল্যাহ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চরজব্বর শাখা।গীতা পাঠ করেন প্রচার সম্পাদক রতন কুমার দাস। অতিথিবৃন্দ বক্তব্যে বিদায়ী শিক্ষকগণের দীর্ঘ শিক্ষাগত জীবনের প্রাথমিক শিক্ষায় অবদানের কথা তুলে ধরেন। শিক্ষকগণ পেশাকে ব্রত হিসেবে নেয়ার কারনে প্রত্যন্ত এলাকার শিশুরা শিক্ষার আলোতে আলোকিত হয়ে সমাজে সমৃদ্ধ করে তুলছেন মর্মে জনপ্রতিনিধিগণ মতপ্রকাশ করেন।

বক্তাগণ মন্তব্য করেন ৪১ তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত প্রিয়জিত এ জনপদের পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা হতে পারে । প্রিয়জিত, তার বক্তব্যে বলেন যদি অদম্য ইচ্ছে থাকে তবে উচ্চতর শিক্ষা অর্জন ও অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে আর্থিক অস্বচ্ছলতা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে না! এ অর্জনে তার মামা উত্তর চর জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীরাম চন্দ্র দাসের বলিষ্ঠ ভূমিকা ছিল বলে দাবী করেন তিনি । অনুষ্ঠানে অনন্যাদের মধ্যে আরো বক্তব্য উপস্থাপন করেন শ্রীরাম চন্দ্র দাস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজা উদ্দিন, সাধারন সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমূখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
