এইমাত্র পাওয়া

সুবর্ণচরে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখা,নোয়াখালীর আয়োজনে অদ্য ১৯ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ রোজ শনিবার বেলা ১০.০০ ঘটিকায় দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সমিতির সুবর্ণচর শাখার সভাপতি মোহাম্মদ শাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাসেদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু জাহের, উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) সুবর্ণচর, মো: আবদুল মতিন, ইন্সট্রাক্টর, ইউআরসি, অসীম কুমার দাস, প্রধান শিক্ষক, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, মোঃ আবুল বাশার সুমন, অতিরিক্ত পরিচালক, হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটি, বেগমগঞ্জ মোঃ লোকমান হোসেন, সিনিয়র সহসভাপতি, প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, মোহাম্মদ আবদুল আজিজ, , সহসভাপতি, প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রধান শিক্ষক, ৩ নং চরক্লার্ক গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ ছানা উল্যাহ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চরজব্বর শাখা।গীতা পাঠ করেন প্রচার সম্পাদক রতন কুমার দাস।

বক্তাগণ জাতির জনক, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্ট ১৯৭৫ এ ঘাতক কর্তৃক নির্মম হত্যাকাণ্ডে খুন হওয়া সকলের রুহের মাগফেরাত কামনা করেন। বিদেশে লুকিয়ে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের অবিলম্বে দেশে এনে ফাঁসি কার্যকর নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। আলোচনা শেষে মহান আল্লাহর দরবারে সকলের জন্য জান্নাত কামনায় দোয়া পরিচলনা করেন মাওলানা মোঃ লোকমান হোসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.