টাকা-পয়সা ঘরবাড়ি কিছুই নাই গরিবের আছে সুধু ইজ্জ, সেই ইজ্জত যদি কেই প্রতারণার ফাঁদে ফেলে নিয়ে নেয়, তখর আর পথ খুচে পায় না, লোক লজ্জায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও আর পদে পদে অপমান সইতে না পেরে মানুষ বেচেঁ নেয় ভিন্ন পথ। এমই এক অমানবিক ঘটনার শিকার হয়েছে এক ১০ম শ্রেণির স্কুলছাত্রী ও তার দিনমজুর পরিবার।
বিয়ের দাবি জানাতে এসে প্রেমিকের বড়ভাইসহ তর পরিবারের সদস্যদের হাতে প্রহারের শিকার হয়ে এখন হাসপাতারের বেডে কাতরচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজারে সাইফুল ইসলামের ছেলে প্রতারক প্রেমিক আল-আমিনের বাড়ীতে বিয়ের দাবি নিয়ে আসলে এই প্রহারের শিকার হয়।
ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে গেলে পুলিশ ও গণমাধ্যমের প্রতিনিধিদের নিকট ওই স্কুলছাত্রী আর্তনাত করে বলে, স্যার আমার ইজ্জত বাঁচান, সে আমাকে বিয়ে করার কথা বলে, আমার দিনমজুর বাবার নিকট টাকা-পয়সাসহ আমার ইজ্জত নিয়েছে, এখন আমি অসহায়, আমাকে বাঁচান।
জানা গেছে, প্রতারক প্রেমিক আল-আমিন বিয়ের প্রলোভন দিয়ে ওই স্কুল ছাত্রীর সাথে শারীরিক ও মানসিক সম্পর্ক স্থাপন করে, আগাম যৌতুক বাবদ মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে বিয়েতে অস্বীকার করায়, ওই প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবি জানাতে আসলে প্রেমিকের ভাইসহ পরিবারের হাতে প্রহারের শিকার হয়।
পুুলিশ স্কুলছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়, এ ঘটনায় ওই স্কুলছাত্রী মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রতারনার শিকার ওই ছাত্রী বলে লম্পট যুবক আল-আমিন বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিনস্বামী-স্ত্রীর ন্যায় শারীরিক সম্পর্ক স্থাপন করে ও বিয়ের অগ্রিম যৌতুক বাবদ এক লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার ভুক্তভোগী স্কুলছাত্রীর পিতা-মাতার নিকট থেকে। এরপর বিয়েতে অস্বীকার করে গোপনে অনাত্র বিয়ে করার চেষ্টা করছে। এখন সহায় সম্বল টাকা পয়সা মানসম্মান ইজ্জত সবেই হারিয়ে বিচারের আশায় কর্তাব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছে ওই অসহায় স্কুল ছাত্রী ও তার দিনমজুর পিতা-মাতা।
ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ওই স্কুলছাত্রীর বাড়ীতে সরেজমিনে গেলে দেখা যায়, সহায় সম্বল গৃহপাপালিত পশু,বিক্রি ও এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় এক লাখ ৫০ হাজার টাকা আগাম যৌতুক হিসেবে দিয়েছে ওই প্রতারক প্রেমিক আল-আমিনের হাতে, যেখানে তাদের নুন আনতে পান্তা ফুরায়, এর উপর শুরু হয়েছে এনজিওর কিস্তির চাপ, একারণে তাদের শোবার জন্য ঘরটিও ভাল করতে পারছে না, বর্ষার পানি যখন ঘরের মেজেতে ঢেউ খেলছে, তখল বলছে ঘর লাগবে না স্যার, আমার ইজ্জত বাঁচান।
জানা গেছে ওই লম্পট আল আমিন দীর্ঘদিন স্ত্রীর ন্যায় ঘুরে নিয়ে বেড়ার কারণে এখন লোক লজ্জায় ঘর থেকে বের হতে পারছে না ভুক্তভোগী পরিবারটি। গ্রামের কতিপয় ব্যক্তি তাদের অসহায়ের সুযোগ নিয়ে বলছে নানা কথা।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, ওই প্রতারক প্রেমিক আল-আমিনের বড় ভাই রুবেল কয়েক মাস পূর্বে একটি ভিন্ন ধর্মেও মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গিয়েছিল সেই মামলাও এখন চলমান আছে। এখন তার ছোট ভাই আর একজনের সাথে প্রতারণা করছে। ওসি বলেন, ওই প্রতারক প্রেমিক আল-আমিকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। অল্প সময়ের মধ্যে তাকে আটক করে বিচারের মুখোমুখি করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
