নিজস্ব প্রতিবেদক, ঢাকাদকাঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অস্থায়ী মাস্টার রোল, চুক্তিভিত্তিক ও অ্যাডহকে নিয়োগ পেয়ে কর্মরত ২৬০ জন কর্মচারীকে চাকরিতে নিয়মিত (রাজস্বভুক্ত) করা হচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে খসড়া তালিকা প্রকাশ করেছে অধিদপ্তর।
রোববার (১৩ আগস্ট) বিকেলে অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নিম্নবর্ণিত গ্রেডের কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের লক্ষ্যে প্রাপ্ত আবেদন তথ্যছকে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেকের নামের পাশে তথ্য সঠিকভাবে লেখা হয়েছে কি না, তা যাচাইপূর্বক মন্তব্য কলামে আপত্তি ও অসম্পূর্ণতা উল্লেখ করা হয়েছে।
মন্তব্য কলামে চাওয়া প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আগামী ১০ কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
নিয়মিতকরণের তালিকায় থাকা কর্মচারীদের মধ্যে ১৫ জন কম্পিউটার অপারেটর অথবা ডাটা অ্যান্ট্রি অপারেটর (১৩-১৬তম গ্রেঢ), ৪৪ জন কর্মচারী (১৩-১৬তম গ্রেড), গাড়িচালক ৯ জন (১৫-১৬তম গ্রেড), ১৮২ জন কর্মচারী (১৯-২০ গ্রেড) ও কর্মচারী (সিসিএম) ১০ জন (২০তম গ্রেড)।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

