শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক।।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন করলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। রবিবার (১৩ আগস্ট) দুপুর ২টায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন করেছেন। কলেজ পরিদর্শন কালে তার সঙ্গে ছিলেন উপ-পরিচালক খন্দকার রুহুল আমিন।

এসময় তারা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব , রুপা চৌধুরী লাইব্রেরি নিবিড় ভাবে পরিদর্শন করেন। কলেজ পরিদর্শন শেষে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন। কলেজে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ও বঙ্গবন্ধু পুষ্পকানন, নান্দনিক টেরাকোটা সমৃদ্ধ শহীদ মিনার, শেখ রাজিয়া নাসের, শেখ হেলাল উদ্দীন এমপি, কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশে’র মুরাল ও আবক্ষ বিশাল খেলার মাঠ ও লাইব্রেরি দেখে তারা বিমহিত হন।

পরিদর্শন শেষে তারা সন্তোষ প্রকাশ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস ও শিক্ষক মন্ডলী। পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ বলেন সম্প্রতি আমরা ভয়াবহ ডেঙ্গুর প্রভাব মোকাবেলা করছি। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.