কিশোরগঞ্জঃ জেলার করিমগঞ্জ পৌর মডেল কলেজের প্রভাষক মরহুম নাজমুল আলমের (৩৬) আত্মার মাগফিরাত কামনায় শোক, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কর্তৃপক্ষ। শনিবার (১২ আগস্ট) কলেজ মিলনায়তনে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ এরশাদ উদ্দিন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে এরশাদ উদ্দিন মরহুম প্রভাষক নাজমুল আলমের পরিবারের কাছে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন।
চেক গ্রহণ করেন মরহুমের বাবা ফরিদ উদ্দিন দুলাল ও স্ত্রী রওশন আরা নীলু।
সভায় শিক্ষক মাহফুজুর রহমান পল্টুর সভাপতিত্বে আলহাজ এরশাদ উদ্দিন বলেন, ‘প্রভাষক নাজমুল আলমের মৃত্যুতে করিমগঞ্জ পৌর মডেল কলেজ পরিবার শোকাহত। তার আত্মার শান্তি কামনা করছি। একই সঙ্গে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
’ ভবিষ্যতে মরহুমের সন্তানদের পড়াশোনা সংক্রান্ত যেকোনো সহযোগিতায় এই প্রতিষ্ঠান পাশে থাকবে বলে জানান তিনি।
আলোচনাসভায় আরো বক্তব্য দেন শিক্ষক সালমান শাহ, আসাদুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ। গত ৩ জুলাই আকস্মিকভাবে প্রভাষক নাজমুল আলম মৃত্যুবরণ করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

