শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ: আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে চলতি বছর নিয়োগ পরীক্ষা হবে কি-না তা নিয়ে চাকরিপ্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। কিছু দিন আগে বিভাগভিত্তিক পৃথক তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে প্রায় সাড়ে ১১ লাখ আবেদন জমা পড়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরেই নিয়োগ পরীক্ষার আয়োজন করতে চায় মন্ত্রণালয়। এ জন্য অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। পরীক্ষার তারিখ ঠিক করতে শিগগির একটা সভা হবে। সেখানে তারিখ চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে জানান, চলতি বছরই সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজন করতে চাইছি। নিয়োগ পরীক্ষার বিষয়ে অর্থ মন্ত্রণালয়, বুয়েটসহ অন্যদের সঙ্গে আলোচনা করা হবে। সবার সঙ্গে আলোচনা করেই পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
