নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকার জাতীয়করণের চেয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে আন্তরিক। কোন কোন খাতে কী পরিমান তাদের ভাতা বাড়ানো যায় তা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। বিপুল সংখ্যক শিক্ষকের সংখ্যা বিবেচনা করে যতটা সম্ভব সুযোগ সুবিধা বাড়ানোর ব্যাপারে খুব শীঘ্রই সিদ্ধান্ত হবে।
গতকাল বুধবার (৯ আগস্ট) সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাগুপ্তা ইয়াসমিনের সভাপতিত্বে ১৯তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয়করণের চেয়ে শিক্ষকদের আর্থিক বিষয়ে বেশি ভাবছে মন্ত্রণালয়। এমনটাই শিক্ষাবার্তা’কে জানিয়েছে বৈঠকে উপস্থিত একটি সূত্র।
বৈঠকে ১৮তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি, বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের সমস্যা ও সমাধানের অগ্রগতি এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন। তবে আমরা দেখেছি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ভালো ফলাফল করেছে। নিশ্চয়ই সিদ্ধান্ত যাই হোক সাবেক বিষয়টি বিবেচনা করে নেয়া হবে।
বৈঠকে কমিটির সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, আব্দুস সোবহান মিয়া, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয়সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

