নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে। ফল প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যেই মৌখিক পরীক্ষাও শুরু হবে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) একটি সূত্র জানিয়েছে।
জানা গেছে, লিখিত পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে পিএসসি। আগামী সপ্তাহের প্রথম দিকে ফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ১০-১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে নিশ্চিত করেছে সূত্রটি।
গত বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
