জয়পুরহাট: জেলায় চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট ক্যাম্প)।
মঙ্গলবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
এর আগে, সোমবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার তেঘর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামি আব্দুল হাকিম (৫৬) ভাদসা ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও সদর উপজেলার ভাদসা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চেক জালিয়াতির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম জয়পুরহাট সদরের তেঘর রেলগেট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তাকে সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
