নেত্রকোনাঃ জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী দারুল উলুম দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর রেজিষ্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে সুপার হাবিবুর রহমানের বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টিও জানেন না মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি।
জানা গেছে, সরকারি বিধি মোতাবেক মাদ্রসা শিক্ষা বোর্ড কর্তৃক নবম শ্রেণির রেজিষ্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধরণ করা হয়েছে। কিন্তু গোবিন্দিশ্রী দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মো. হাবিবুর রহমান নিজ ক্ষমতা বলে ম্যানেজিং কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি বিধি লঙ্ঘন করে ৭০০-৮০০ টাকা আদায় করছেন।
ওই মাদ্রাসায় ৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৫২৯-৬২৯ টাকা অতিরিক্ত আদায় করছেন সুপার। এ ব্যাপারে শিক্ষক প্রতিনিধি, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা প্রতিবাদ করলেও তিনি নিজ ক্ষমতা বলে টাকা আদায় করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, কেরানি স্যার রেজিঃ বাবদ ৮০০ টাকা ফি জানান। আমার বাবাসহ আমি সুপার হুজুরের কাছে ৫ শত টাকা দিয়ে অনেক অনুরোধ করেছিলাম। এ টাকা না মানায় পরে হুজুরের কাছে ৭ শত টাকা দিয়ে রেজিঃ ফি পরিশোধ করি।
ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ইবতেদায়ী প্রধান মো. শাহীন আলম মোবাইল ফোনে জনান, নবম শ্রেণির রেজিঃ ফি সরকার নির্ধারিত টাকা নেয়ার জন্য বলা হলে তিনি আমাকে শিক্ষকের জায়গায় থাকতে বলেন। তিনি ৮ শত টাকা করেই নিবেন বলে জানান। এক পর্যায়ে তার সাথে আমার তর্কবিতর্ক হয়। এর আগেও তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও ট্যাব বিতরণের অনিয়মের অভিযোগও রয়েছে।
সুপার মো. হাবিবুর রহমান জানান, রেজিঃ ফি বাবদ ৮ শত টাকা আদায়ের আলোচনা হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. এরশাদ মিয়া জনান, বিষয়টি আমার জানা নেই। আমি মাদ্রাসায় যাচ্ছি। আমিও চাই কম টাকায় শিক্ষার্থীরা রেজিঃ করুক।
মদন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল বারী জনান, নির্ধারিত ফি থেকে ১০০-২০০ টাকা বেশি নিতে পারে। তবে এর বেশি নেয়ার কোন সুযোগ নেই। বেশি নিলে তাকে কারণ দর্শনোর নোটিশ দেয়া হবে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহ নূর রহমান বলেন, বিষয়টি আমি দেখতেছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
