নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম আলমিনা দেওয়ান মিশু।
সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট থাকাকালে তিনি মারা যান।
মঙ্গলবার এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এতে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে ডা. আলমিনা দেওয়ান মিশুর আত্মার মাগফিরাত কামনা এবং একইসাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করা হয়েছে ।
ডা. আলমিনা দেওয়ান মিশু ময়মনসিংহ মেডিক্যালের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি অ্যান্ড অবস বিভাগে রেসিডেন্ট (৩৯ ব্যাচ) হিসেবে অধ্যয়নরত ছিলেন।
এদিকে সোমবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুতে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২৭৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
