সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঢাকাঃ বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান বলেছেন, দেশ থেকে শিরক ও বিদআত উচ্ছেদসহ সকল ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ করতে হবে।

তিনি বলেন, নাস্তিক ও মুরতাদদের স্থান বাংলাদেশে হবে না। ইসলাম বিদ্বেষী শিক্ষা সিলেবাস পরিহার করে সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ঘরে ঘরে কোরআনী শিক্ষা চালু করতে পারলেই সমাজে আদর্শ নাগরিক তৈরি হবে।

বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের উদ্যোগে সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে পীর মোহসেন উদ্দিন আহমাদ দুদু মিয়া (রহ.) ও শহীদ পীর মোসলেহ উদ্দিন আহমাদ আবু বরক মিয়া (রহ.)-এর স্মরণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমার পূর্বপুরুষ ২০০ বছর এ জাতীয় ধর্মীয় খেদমত, স্বাধীনতা ও সার্বভৌমত্বের হেফাজতের জন্য জাতীয় ঐক্য মতের ভিত্তিতে যে মেহনত চালিয় গেছেন, ফরায়েজী আন্দোলনের মাধ্যমে সে কাজ আমরা আমরণ চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.