জীবনের আগে জীবিকা নয়; সড়ক দূর্ঘটনা আর নয়। ট্রাফিক আইন মেনে চলি, জীবন নিয়ে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মোটর যান চালকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যাক্ষ মোঃ শাহীউদ্দীন,, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম . মুজতবা , টিএসআই,সুলতান, আমিরুল, জাহাঙ্গীর ও আব্দুস সাত্তার, প্রভাষক রফিকুল আলম, সহকারি অধ্যাপক রকিবুল হাসান, জাহিদুল আলম সহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও ছাএছাত্রীরা উপস্থিত ছিলেন । লিফলেটে ড্রাইভিং লাইসেন্স, রেজিষ্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার বন্ধ এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালনা ও অবৈধ পার্কিং নিষেধ সহ হেলমেট ও সিটবেল্ট ব্যবহারে নতুন মোটর যান আইন সম্পর্কে সচেতন ও অপরাধে দন্ডের কথা উল্লেখ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
