ঢাকা: অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার বন্ধ থাকবে।
সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থিত সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার (৮ আগস্ট) বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।
শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরে চট্টগ্রামে অতিভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মানুষ দুর্ভোগে পড়েন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
