এইমাত্র পাওয়া

কর্মচারী নিয়োগে জালিয়াতি: প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

পিরোজপুরঃ জেলার ইন্দুরকানী উপজেলার কলারণ চণ্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছেন ইউএনও।

জানা যায়, গত মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার হালদারের বিরুদ্ধে সনাতন ভদ্র নামে একজন অফিস সহায়ক পদে নিয়োগ প্রদানে জালিয়াতির অভিযোগ এনে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন ইউএনও লুৎফুন্নেসা খানম। তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ হোসেনকে।

এর আগে গত ২৭ জুলাই ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য লিলি আক্তারের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে কমিশনের সহকারী পরিচালক সাইফুল ইসলামকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন দুদকের সৈয়দ ইকবাল হোসেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.