মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিবেদকঃ জেলার দুমকীতে মাহিন্দ্রা-টমটম সংঘর্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী আমিরুল আলম(২৪) গুরতর আহত হয়েছে ও ব্যবসায়ী আশুতোষ মালাকারের(৫০) পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার(৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে লেবুখালী-বাউফল মহাসড়কের সাতানি কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটেছে।
পা বিচ্ছিন্ন হওয়া আশুতোষ মালাকার উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারের ব্যবসায়ী ও আহত আমিরুল ঝালকাঠির রাজাপুর এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, আহতরা শুক্রবার দিবাগত রাতে লেবুখালীর পাগলা থেকে মাহিন্দ্রাযোগে দুমকীর উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে সাতানি কালভার্ট এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পানবাহী টমটমের সাথে সংঘর্ষ হয়। এতে আশুতোষ মালাকারের এক পা বিচ্ছিন্নসহ গুরুতর আহত হন তাঁরা। আহতদের প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশুতোষ মালাকারের অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা জাতীয় অর্থপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) রেফার করা হয়।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান শিক্ষা বার্তাকে, ঘটনাস্থল থেকে টমটমের চালক রনজিৎ(১৩) কে আটক করা হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
