মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিবেদকঃ কৃষি বিজ্ঞানে ডিগ্রি প্রদানকারী ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বিগত বছরের চেয়ে একটু কঠিন হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) আসা ভর্তি পরীক্ষার্থীরা।
শনিবার(৫ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এক ভর্তি পরিক্ষার্থী জানান, প্রশ্ন গতবারের তুলনায় এবার কঠিন হয়েছে। বিষয়ভিত্তিক ফিজিক্স ও কেমিস্ট্রি কিছুটা কঠিন হলেও বায়োলজি তুলনামূলক সহজ হয়েছে। কাট মার্ক ৬০ এর আশেপাশে থাকতে পারে।
মরিয়ম নামে আরেক পরিক্ষার্থী এই বাংলাদেশকে জানান, চান্স পাবো কিনা বলতে পারছিনা তবে প্রশ্ন গতবারের তুলনায় কঠিন হয়েছে। চান্স পেলে ভেটেরিনারিতে পড়ার ইচ্ছা আছে। আর বিশ্ববিদ্যালয় হিসেবে পবিপ্রবি আমার বেশ পছন্দ।
প্রশ্নপত্রের গুনগত মান ভালো হয়েছে বলে আরেক শিক্ষার্থী বলেন, আগে কৃষিতে সব সময় প্রশ্নপত্র ব্যাখ্যামূলক বা মেডিকেলের মত হতো কিন্তু এবার ব্যাখ্যামূলক কম ছিল, যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দেখেছি।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ৮টি কেন্দ্রের মধ্যে পবিপ্রবি অন্যতম।
প্রসঙ্গত, এবার প্রতি আসনের বিপরীতে লড়েছেন প্রায় ২৩ জন শিক্ষার্থী। আগামী ১০ আগস্টের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল দেয়ার কথা রয়েছে বলে ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
