রাউজানে ১৩৬টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ১৮২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। না থাকার কারণ হিসেবে দেখা যায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে কারো মৃত্যু হয়েছে, অনেকেই আবার অবসরে গেছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়ে আসছে।

রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ২০১৪ সাল থেকে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। সহকারী শিক্ষক শামিমা আকতার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিমা আকতার বলেন, স্কুলের প্রধান শিক্ষক নেই, স্কুলের একজন শিক্ষক অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে রয়েছে। আমি’সহ ৬ জন শিক্ষিকা স্কুলের ১৭৮ শিক্ষার্থীকে প্রতিদিন পাঠদান দিতে হিমশিম খাতে হচ্ছে।

এ ব্যাপারে রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুসের কাছে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, রাউজানে ১৩৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা। নতুন ভাবে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরন করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.