উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল শিক্ষকের

কু‌ড়িগ্রামঃ জেলার উলিপুরে নিজ বাড়ির সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আজম আলী (৫৩) না‌মের এক‌ স্কুল শিক্ষ‌কের মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (০৪ আগস্ট) দুপু‌রে হা‌তিয়া ইউনিয়‌নের হাজির বাজার এলাকায় ওই শিক্ষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের হাজির বাজার এলাকার বাসিন্দা। পার্শ্ববর্তী চিলমারী উপজেলার থানাহাট এ ইউ সরকা‌রি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আজম আলী শিক্ষকতার পাশাপা‌শি বিদ্যুতের কাজ কর‌তেন। শুক্রবার স্কুল বন্ধ থাকায় বা‌ড়ি‌তে নি‌জের সি‌লিং ফ্যান মেরামত কর‌ছি‌লেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হ‌ন। পরিবারে লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার ক‌রে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) গোলাম মর্তুজা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকরের মৃত্যু নিশ্চিত করে ব‌লেন,ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে এক‌টি অপমৃত্যুর মামলা হ‌বে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.