নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ।
গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। কৃষিগুচ্ছের এবারের পরীক্ষায় আসনপ্রতি লড়বেন ২৩ পরীক্ষার্থী।
১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আটটি কেন্দ্র ও তিনটি উপকেন্দ্রের অধীনে একযোগে ভর্তি পরীক্ষা হবে।
কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দিন ভূঞা নিউজবাংলাকে এসব তথ্য জানান।
কেন্দ্রীয় কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভূঞা জানান, এ বছর কৃষিগুচ্ছে আবেদন পড়েছে ৮৪ হাজার ৫১টি। আবেদন ফি পরিশোধ করেন ৮১ হাজার ২১৯ জন।
জামাল উদ্দিন জানান, গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন তিন হাজার ৫৪৮টি। গতবারের চেয়ে আবেদনের সংখ্যা বেড়েছে ২ হাজার ৭২টি। পাশাপাশি বেড়েছে ৯টি আসন।
তিনি আরও জানান, ৮টি মূল কেন্দ্রের মধ্যে বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬২০, বশেমুরকৃবি কেন্দ্রে ৭ হাজার, শেকৃবি কেন্দ্রে ৭ হাজার ৫০০, সিকৃবি কেন্দ্রে ৪ হাজার ২০০, হকৃবি কেন্দ্রে ৪১১, সিভাসু কেন্দ্রে ২ হাজার, পবিপ্রবি কেন্দ্রে ৪ হাজার ও খুকৃবি কেন্দ্রে আসন পড়বে ২ হাজার জন শিক্ষার্থীর।
তিনটি উপকেন্দ্রের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৬ হাজার ৮১৭, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার ৪২ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন পড়বে ৪ হাজার ৬২৯ জন ভর্তিচ্ছুর।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

