নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত ৯৩০ প্রার্থী পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণে ভুল করেছিলেন। তাদের ভি-রোল ফরম ফেরত পাঠিয়ে তা সংশোধন করে গত ২৭ জুলাইয়ের মধ্যে পাঠাতে বলা হয়েছিল। কিন্তু তাদের সবাই সঠিকভাবে ভি-রোল ফরম সংশোধন করে অনলাইনে জমা দিতে পারেননি।
এ পরিস্থিতিতে ফরম পূরণে ভুল করা ওই ৯৩০ প্রার্থীর ভি-রোল (পুলিশ ভেরিফিকেশন) ফরম অনলাইনে জমা দেওয়ার সময় বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ১০ আগস্টের মধ্যে তাদের ভি-রোল ফরম সংশোধন করে জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ।
এনটিআরসিএর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার পরিচালক কাজী কামরুল আহছানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে যেসব প্রার্থীর ভি-রোল ফরম ভুলের কারণে সংশোধনের জন্য অনলাইনে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু অনেক প্রার্থী সংশোধিত ভি-রোল ফরম এখনো দাখিল করেননি। যেসব প্রার্থী এখনো তাদের ভি-রোল ফরম সংশোধেন করে এনটিআরসিএতে পাঠাননি, তাদের আগামী ১০ আগস্ট রাত ১২টার মধ্যে সংশোধিত ভি-রোল ফরম অনলাইনে পাঠানোর জন্য বলা হলো।
১০ আগস্টের পরে ভি-রোল ফরম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গ্রহণ করা হবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই সময়ের মধ্যে কোনো প্রার্থী ভি-রোল ফরম সংশোধন করে অনলাইনে না পাঠালে তাদের নিয়োগ সুপারিশ করা সম্ভব হবে না। তাই যেসব প্রার্থী ভি-রোল ফরম সংশোধন করে এখনো পাঠাননি, তাদের আগামী ১০ আগস্টের মধ্যে সংশোধিত ভি-রোল ফরম এনটিআরসিএতে অনলাইনে পাঠানোর জন্য পুনরায় বলা হলো।
জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থীদের ভি-রোল ফরম অনলাইনে জমা নিয়েছে এনটিআরসিএ। কিন্তু ৯৩০ জন নির্বাচিত প্রার্থী ফরম পূরণে ভুল করেছিলেন। ভুল করা প্রার্থীদের ভি-রোল ফরম ফেরত পাঠানো হয়েছিল। ৩২ হাজারের বেশি প্রার্থী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হলেও মোট ২৮ হাজার প্রার্থী ভি-রোল ফরম পূরণ করে অনলাইনে জমা দিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

