এইমাত্র পাওয়া

মাদরাসা শিক্ষককে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা

নীলফামারীঃ জেলার ডোমারে মাদ্রাসা পড়ুয়া প্রথম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা মাদ্রাসা থেকে শিক্ষক নূর আলমকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে ডোমার থানায় মামলা করে।

নূর আলম উপজেলার চিকনমাটি সরকার পাড়ার মৃত সাইদ আলীর ছেলে। তিনি চিকনমাটি আলহেরা নূরানী একাডেমি মাদ্রাসার শিক্ষক।

মামলা সূত্রে জানা যায়, ভর্তির পর থেকেই নিয়মিত ছাত্রীটি মাদ্রাসায় যেত। হঠাৎ সে মাদ্রাসায় না যেতে বাহানা করে। তখন তার মা কারণ জানতে চাইলে ছাত্রীটি জানায়, হুজুর নূর আলম ক্লাসে সবাইকে একসঙ্গে চোখ বন্ধ করে পড়া মুখস্থ করতে বলে। ছাত্রীরা যখন চোখ বন্ধ করে পড়া মুখস্থ করতে থাকে, ওই মুহূর্তে ওই ছাত্রীর শরীরের বিভিন্ন অঙ্গে হাত দেন শিক্ষক নূর আলম। ছুটি হলে বা নামাজে যেতে চাইলে ওই ছাত্রীকে কাজের কথা বলে যেতে দেন না। শ্রেণিকক্ষ পরিষ্কারের কথা বলে ওই ছাত্রীকে রুমে নিয়ে দরজা বন্ধ করে তার শরীরে হাত দিতেন। তখন তিনি এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখাতেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী বলেন, অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষক নূর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে ছাত্রীটির মা থানায় একটি নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় নূর আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.