নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের ৭৭ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষককে পদায়ন করা হয়েছে। সহকারী প্রধান শিক্ষক থেকে ‘প্রধান শিক্ষক’ পদে পদোন্নতি দিয়ে তাদের এ পদায়ন করা হয়। এখন থেকে তারা ২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন।
সোমবার (৩১ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সই করা প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৭৭ সহকারী প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষিকাকে (নবম গ্রেড) জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৩৫,৫০০-৬৭,০১০ টাকা বেতনক্রমে (ষষ্ঠ গ্রেডে) প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা পদে পদোন্নতি দেওয়া হলো। একই সঙ্গে তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হলো।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

