উপজেলার একমাত্র জিপিএ-৫ পেলেন শারমিন

খাগড়াছড়িঃ জেলার পানছড়ি উপজেলায় এবারের এসএসসির ফলাফলে জিপিএ ৫ পেয়েছে মাত্র একজন। আজ শুক্রবার অনলাইনে ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ।

জানা যায়, উপজেলার একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর নাম শারমিন আক্তার। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে পড়েছে সে।

সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রইছ উদ্দিনের মেয়ে।

ফলাফলে দারুণ খুশী হওয়া শারমিনের স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হবে। মা-বাবা, বিদ্যালয়ের শিক্ষক ও এমএআজিজ কোচিং সেন্টারের ইমতিয়াজ উদ্দীন হেলাল স্যারের প্রতি কৃতজ্ঞতা কথা জানায় সে।

এবারের পানছড়ি উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৫৩জন।

যার মাঝে পাশ করেছে মাত্র ৫২৮জন। জিপিএ ৫ খরা ও ফলাফল বিপর্যয়ে অভিভাবকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে বলে নাম প্রকাশ অনিচ্ছুক অনেকেই জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৭/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.