ঢাকাঃ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে দেশের সর্বাধিক প্রেসিডেন্ট’স রোভার অ্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপ থেকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন রোভার মেট মারিয়া জাহান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী।
আগামী ১ থেকে ১২ আগস্ট দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে বিশ্বের সকল দেশের স্কাউট, রোভার স্কাউট, ইয়াং লিডার এবং অ্যাডাল্ট লিডার এর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বিশ্ব স্কাউটের সবচেয়ে বড় প্রোগ্রাম ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরি। এতে বাংলাদেশ কন্টিনজেন্ট থেকে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। জাম্বুরিতে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি গত ২৮ জুলাই রাত ১১.৫৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে পারি পাড়ি দেন৷
২৫ তম বিশ্ব জাম্বুরিতে অংশগ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে মারিয়াকে জাম্বুরিতে অংশগ্রহণের এই সুযোগ প্রদান করা হয়।
এ বিষয়ে মারিয়া বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ কন্টিনজেন্ট থেকে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরি অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। যাদের সার্বিক সহযোগিতায় আমার এই প্রাপ্তি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ বিশ্বের প্রায় সকল দেশের অংশগ্রহণে এই জাম্বুরি হতে যাচ্ছে যেখানে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের রোভারকে প্রতিনিধিত্ব করতে পেরে অনেক উৎফুল্ল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
