নিজস্ব প্রতিবেদক।।
২০২৪ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ৪ জুন। আর ৩০ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে। টুর্নামেন্টের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। এই দুই দেশের মোট ১০টি ভেন্যুতে আসরটি অনুষ্ঠিত হবে। খবর ক্রিনইনফোর।
২০ ওভারের আগামী বিশ্বকাপটি প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে হবে। যেখানে ইতোমধ্যে ১৫টি দল আসরের টিকিট কেটেছে। বাকি রয়েছে আর মাত্র ৫ দল।
বৈশ্বিক এই আসরটির জন্য এই মুহূর্তে ভেন্যু নির্বাচন চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কয়েকটি ভেন্যু পরিদর্শন করেছে। এর মধ্যে ফ্লোরিডার লডারহিল এগিয়ে রয়েছে। এছাড়াও ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক এবং নিউ ইয়র্কের ভ্যান কর্টল্যান্ড পার্ক আন্তর্জাতিক ভেন্যু মর্যাদা না পেলেও রয়েছে আলোচনায়। আগামী কয়েক মাসের মধ্যে ভেন্যু চূড়ান্ত করা হবে।
এর আগে শীর্ষ দশে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেদারল্যান্ডস সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। এরপরে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি নতুন করে নাম লিখিয়েছে।
এবার যুক্তরাষ্ট্র থেকে ১টি, এশিয়া থেকে ২টি এবং আফ্রিকার ২টি দেশ নাম লেখানোর অপেক্ষায় রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র স্বাগিতক হওয়ায় তারা সরাসরি বিশ্বকাপে খেলবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
