বিশ্ব স্কাউট জাম্বুরিতে যাচ্ছেন হোমনার প্রধান শিক্ষক লুৎফর রহমান

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে যোগ দিতে দক্ষিণ কুরিয়া যাচ্ছেন জেলার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান।

আগামী ১ থেকে ১২ আগস্ট পর্যন্ত  দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে এই স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হবে। সেলক্ষ্যে শনিবার (২৯ জুলাই) রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে তিনি দক্ষিণ কুরিয়ার উদ্দেশ্যে রওনা হবেন।

জানা গেছে, সারাদেশের ১২০ জন রোভার লিডারসহ মোট ২২০ জন রোভার আইএসটি টিমের সদস্য হিসেবে এই জাম্বুরিতে যোগদান করবেন। এতে অন্যান্য বছরের ন্যায় বিশ্বের মোট ১৫০ দেশের চৌকশ রোভারগণ অংশ নেবেন।

এ বিষয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, একজন রোভার হিসেবে আন্তর্জাতিক মহলে কাজ করার সুযোগ এটাই প্রথম। এজন্য আমি গর্বিত।  এজন্য সবার দোয়া চাই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.