বাগেরহাটঃ জেলার রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা খানম স্বাক্ষরিত এক আদেশে গত বুধবার (২৬ জুলাই) তাকে বরখাস্ত করা হয়।
মিজানুর রহমান ওই বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
তবে মিজানুর রহমান বলেন, কেন বরখাস্ত করা হয়েছে সেটি তার জানা নেই।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা খানম বলেন, মিজানুর রহমানকে অর্থনৈতিক তসরূপ ও শৃঙ্খলা বিধি ভঙ্গ করায় পরপর দুটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাব না দেওয়ায় এই বরখাস্ত করা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
