টাঙ্গাইলঃ জেলার ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকচাপায় মো. আমিনুল ইসলাম (৫১) নামের এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের মো. গনি মিয়ার ছেলে। তিনি জসিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
ভুক্তভোগী শিক্ষকের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু বলেন, আমিনুল টাঙ্গাইলের সাবালিয়া এলাকায় বসবাস করতেন। ভোরে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি জসিহাটি যাওয়ার সময় ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
