মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: জেলার দুমকীতে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচির পর এবার প্রতিষ্ঠানে তালা লাগিয়ে আন্দোলন করছেন শিক্ষকরা। অপর দিকে ক্লাস না হওয়ায় বিপাকে পড়ছেন কোমলমতি শিক্ষার্থীরা।
উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের একযোগে পাঠদান বন্ধ রেখে মঙ্গলবার(২৫ জুলাই) ক্লাস বর্জন কর্মসূচির পর বুধবার প্রতিষ্ঠানে তালা লাগিয়ে আন্দোলন করতে দেখা গেছে। আবার অনেক শিক্ষক কেন্দ্রীয় আন্দোলনে যোগ দিতে ঢাকা যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। জানাগেছে, বুধবার(২৬জুলাই) বিকেলে অধিকাংশ শিক্ষক আন্দোলনে যোগ দিতে ঢাকা যাবেন। উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে আন্দোলন ও তালাবদ্ধ বিষয়ক ব্যানার সাঁটানো রয়েছে। অপরপক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে এসে তালাবদ্ধ দেখে বাড়িতে ফিরে যেতে দেখা গেছে শিক্ষার্থীদের।
চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আফরিন আক্তার বলেন, স্কুলে ক্লাস হয় না দেখে বাড়ি চলে এসেছি।
দুমকী এ. কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ইভা ও গোলাম রাব্বানি বলেন, স্যারেরা ক্লাস নিচ্ছেনা তাই বাড়ি চলে যাচ্ছি।
দুমকী নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান বলেন, উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে আমরাও আন্দোলন করছি। এদিকে আন্দোলন বেগবান করতে মঙ্গলবার বিকেলে উপজেলার সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকদের উপস্থিতিতে বশির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম ইউসুফকে আহবায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট মাধ্যমিক শিক্ষা জাতীয়করন সংগ্রাম কমিটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে কমিটির আহবায়ক জি এম ইউসুফ মুঠোফোনে জানান, তাঁদের একদফা একদাবি জাতীয়করন। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাঁদের দাবি বাস্তবায়িত না হবে ততক্ষণ প্রতিষ্ঠানে তালাবদ্ধসহ আন্দোলন অব্যাহত থাকবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন শিক্ষাবার্তাকে বলেন, প্রতিষ্ঠানে তালাবদ্ধের বিষয়ে এখন পর্যন্ত কোন প্রতিষ্ঠান প্রধান আমাকে জানায়নি। বিষয়টি তিনি উর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে জানাবেন ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
