নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের(বুটেক্স) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদি বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের প্রথম দিনের ভর্তি কার্যক্রম সমাপ্ত হয়েছে। প্রথম দিনের ভর্তি কার্যক্রম শেষে ১০ বিভাগের ৬০০ টি আসনের বিপরীতে মোট ৪৩১ জন ভর্তি হয়। এতে ১১ জন কোটায় ভর্তি হয়। বাকি ১৬৯ টি আসন খালি রয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয় ভর্তি কার্যক্রম। প্রথম ধাপের কার্যক্রম সকাল ৯ টা থেকে শুরু হয়ে ১১ টা পর্যন্ত চলে। এতে মেধাক্রম ১ থেকে ৬০০ এর মধ্যে মাত্র ৭৭ জন ভর্তি হয়। এবং ৫ জন মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়।
পরে দ্বিতীয় ধাপ বেলা ১১ থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। এতে মেধাক্রম ৬০১ থেকে ১৫০০ মধ্যে ৩৫৪ জন ভর্তির জন্য ফর্ম সংগ্রহ করে। এতে ৫ জন মুক্তিযোদ্ধা কোটায় এবং ১ জন উপজাতি কোটায় ভর্তির ফর্ম সংগ্রহ করে।
রাবির ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষার ফল প্রকাশরাবির ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
দুই ধাপে ভর্তি কার্যক্রম শেষে ১০ বিভাগের ৬০০ টি আসনের বিপরীতে মোট ৪৩১ জন ভর্তি হয়। এতে ১১ জন কোটায় ভর্তি হয়। বাকি ১৬৯ টি আসন খালি রয়েছে।
ভর্তি কার্যক্রমে কোনো ধরনের জালিয়াতি এবং ভর্তিতে আশানুরূপ শিক্ষার্থী ভর্তি হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, এখনো পর্যন্ত কোনো ধরনের জালিয়াতির খবর পাওয়া যায়নি। আমাদের প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থী পাচ্ছে বুটেক্স।
আসন শূন্য থাকায় পরবর্তীতে ভর্তির তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে আমরা সম্ভাব্য আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন ভর্তির সময়সীমা প্রকাশ করবো।
উল্লেখ্য, গত ১৬ জুন বুটেক্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং ২০ জুন ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলের প্রেক্ষিতে আজ ১৮ জুলাই মেধাক্রম ১ থেকে ১৫০০ পর্যন্ত ভর্তির জন্য আহবান করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
